তহবিলের উৎস নির্বাচনের বিবেচ্য বিষয়ের দৃষ্টিকোণ থেকে আমিন স্টিল ফার্নিচার ফ্যাক্টরি কর্তৃক ঋণগ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: আমিন স্টিল ফার্নিচার ফ্যাক্টরি কর্তৃক দীর্ঘমেয়াদি তহবিলের উৎস থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তটি যুক্তিযুক্ত। দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদ হচ্ছে ৫ বছর থেকে উর্ধ্বে যেকোনো সময়কাল পর্যন্ত। এ অর্থায়নের মাধ্যমে সংগৃহীত তহবিলের আকার সাধারণত স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি উৎসের তুলনায় বড় হয়। তাই এই তহবিল বিভিন্ন স্থায়ী সম্পত্তি যেমন: ভূমি, দালানকোঠা, যন্ত্রপাতি ইত্যাদি কেনার জন্য ব্যবহৃত হয়। উদ্দীপকে আমিন স্টিল ফার্নিচার ফ্যাক্টরি ব্যবসায় সম্প্রসারণের ব্যাপারে চিন্তা করছে। প্রতিষ্ঠানটি নতুন শো-রুম খোলার সিদ্ধান্ত নেয়। মালিক মূলধনের প্রয়োজনে ব্যাংকের শরণাপন্ন হলে ব্যাংক দুটি প্রস্তাব দেয়। প্রথমটি [গণিত] হার সুদে [গণিত] বছর মেয়াদি ঋণ। দ্বিতীয়টি [গণিত] হার সুদে [গণিত] বছর মেয়াদি বন্ধকি ঋণ। মালিক কারখানার দলিল জামানত রেখে দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করেন। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির যে অর্থ প্রয়োজন তা স্থায়ী ব্যয় সংক্রান্ত এবং দীর্ঘমেয়াদি। প্রতিষ্ঠানটি বন্ধকি ঋণ নিয়েছে। অর্থাৎ এ ঋণের জন্য জামানত বিবেচনায় ঋণের আকার বড় অঙ্কের বলা যায়। প্রতিষ্ঠানটির ধরন বিবেচনায় ঋণের জন্য জামানত বন্ধক রাখতে হয়েছে। তাই এ অর্থ দীর্ঘমেয়াদি উৎস থেকেই সংগ্রহ করা উচিত। যা উদ্দীপকের ব্যাংকের প্রস্তাবকৃত ২য় প্রস্তাবটির সাথে সাদৃশ্যপূর্ণ। প্রতিষ্ঠানটির মালিক ১ম প্রস্তাব গ্রহণ করলে তাতে কেবল মধ্যমেয়াদি অর্থসংস্থানের ব্যবস্থা হতো। তাই বলা যায়, তহবিলের উৎস নির্বাচনের বিবেচ্য বিষয়ের বিবেচনায় আমিন স্টিল ফার্নিচার ফ্যাক্টরির মালিকের ২য় প্রস্তাব গ্রহণ যুক্তিযুক্ত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
তহবিলের উৎস নির্বাচনের বিবেচ্য বিষয়ের দৃষ্টিকোণ থেকে আমিন স্টিল ফা…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর