জনাব নাসির উদ্দিন কোন ধরনের প্রাতিষ্ঠানিক অর্থায়ন করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব নাসির উদ্দিন প্রদেয় বিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অর্থায়ন করেছেন। এটি একটি স্বল্পমেয়াদি অর্থায়ন। এর মাধ্যমে ক্রেতা বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা পায়। ক্রেতাকে সাময়িক সময়ের জন্য এটি অর্থায়ন সুবিধা দেয়। ক্রেতা বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা না পেলে নগদে পণ্য ক্রয় করতে হবে। যার জন্য ব্যাংক ঋণ নিলে সুদসহ ফেরত দিতে হবে। জনাব নাসির উদ্দিন একজন ইলেকট্রিক সামগ্রী বিক্রেতা। সম্প্রতি তিনি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এজন্য তিনি রূপসা কোম্পানি থেকে [গণিত] টি সিলিং ফ্যান বাকিতে কেনেন। এক্ষেত্রে বাকিতে ক্রয় জনাব নাসির উদ্দিনকে সাময়িক সময়ের জন্য অর্থায়ন সুবিধা দিবে। নগদে পণ্য ক্রয়ের মূলধন ব্যয় তাকে বহন করতে হবে না। আর প্রদেয় বিলের মাধ্যমেই বিক্রেতা ক্রেতাকে এ ধরনের সুবিধা দেয়। তাই বলা যায়, জনাব নাসির উদ্দিন অর্থায়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উৎসের প্রদেয় বিল ব্যবহার করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
জনাব নাসির উদ্দিন কোন ধরনের প্রাতিষ্ঠানিক অর্থায়ন করেছেন? ব্যাখ্যা …
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর