শেয়ারFacebookWhatsApp

জনাব আলামিনের ঘাটতি মোকাবেলায় গৃহীত ব্যবস্থা কোন ধরনের তহবিল? ব্যাখ্যা করো।

উত্তর: জনাব আলামিনের ঘাটতি মোকাবেলায় গৃহীত ব্যবস্থা বহিস্থ তহবিল। বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। এ তহবিল তিনটি মেয়াদে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। এগুলো হলো স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি উৎস। উদ্দীপকে জনাব আলামিন একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি নানা ডিজাইনের পোশাক তৈরি করেন। তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেই ব্যবসা করছেন। তবে মূলধনের ঘাটতি হলে তিনি রিমি ট্রেডার্স-এর কাছে থেকে অগ্রিম নেন। রিমি ট্রেডার্স তার গ্রাহক, ফলে পরবর্তীতে রিমি ট্রেডার্সকে নগদ পরিশোধ করতে হয় না। এই ব্যবস্থার মাধ্যমেও ঘাটতি লাঘব না হওয়ায় তিনি ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন করেন। তার গৃহীত দুইটি ব্যবস্থাই বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আলামিন ঘাটতি মোকাবেলায় বহিস্থ তহবিল ব্যবহার করেন।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল

জনাব আলামিনের ঘাটতি মোকাবেলায় গৃহীত ব্যবস্থা কোন ধরনের তহবিল? ব্যাখ…

উদ্দীপক

জনাব আলামিন একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করেন। তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কিন্তু মূলধনের ঘাটতি হলে তিনি রিমি ট্রেডার্স-এর নিকট হতে অগ্রিম গ্রহণ করেন। এতে ঘাটতি লাঘব না হওয়ায় তার পরিচালিত চলতি হিসাব থেকে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করেন।

Comilla · 2020

উত্তর

জনাব আলামিনের ঘাটতি মোকাবেলায় গৃহীত ব্যবস্থা বহিস্থ তহবিল। বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। এ তহবিল তিনটি মেয়াদে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। এগুলো হলো স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি উৎস। উদ্দীপকে জনাব আলামিন একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি নানা ডিজাইনের পোশাক তৈরি করেন। তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেই ব্যবসা করছেন। তবে মূলধনের ঘাটতি হলে তিনি রিমি ট্রেডার্স-এর কাছে থেকে অগ্রিম নেন। রিমি ট্রেডার্স তার গ্রাহক, ফলে পরবর্তীতে রিমি ট্রেডার্সকে নগদ পরিশোধ করতে হয় না। এই ব্যবস্থার মাধ্যমেও ঘাটতি লাঘব না হওয়ায় তিনি ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন করেন। তার গৃহীত দুইটি ব্যবস্থাই বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আলামিন ঘাটতি মোকাবেলায় বহিস্থ তহবিল ব্যবহার করেন।

উত্তর

উদ্দীপকের ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ এবং ব্যাংক জমাতিরিক্তের মধ্যে প্রথম উৎসটি বেশি সুবিধাজনক। ব্যাংক জমাতিরিক্ত স্বল্পমেয়াদি জামানতবিহীন ব্যাংক ঋণ। এ ধরনের ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ান্তে সুদসহ আসল একসাথে পরিশোধ করতে হয়। অন্যদিকে বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতাদের কাছ থেকে ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ বা কিছু অংশ অগ্রিম গ্রহণ করে অর্থসংস্থান করা যায়। উদ্দীপকে জনাব আলামিন একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি নানা ডিজাইনের পোশাক তৈরি করেন। এক্ষেত্রে নিজস্ব মূলধন ব্যবহার করেন। এতে ঘাটতি লাঘব না হওয়ায় চলতি হিসাব থেকে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করেন। অর্থাৎ জনাব আলামিন প্রথমে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম এবং পরবর্তীতে ব্যাংক জমাতিরিক্ত ঋণ নেন। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের ক্ষেত্রে তাকে নির্দিষ্ট হারে সুদ দিতে হবে। এছাড়াও এটি প্রাতিষ্ঠানিক উৎস হওয়াতে এখানে কিছুটা বাধ্যবাধকতা থাকে। অপরদিকে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম গ্রহণ অপ্রাতিষ্ঠানিক উৎস। এখানে কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। এছাড়াও এই উৎসে কোনো সুদ দিতে হয় না। তাই বলা যায়, উদ্দীপকের জনাব আলামিনের ব্যবহৃত দুইটি উৎসের মধ্যে "ক্রেতা হতে অগ্রিম গ্রহণ” বেশি সুবিধাজনক।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোনটি শেয়ারের বিকল্প?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে- i. খ্যাতিমান ব্যক্তি ii. বাণিজ্যিক ব্যাংক iii. বিমা কোম্পানি নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব কায়সার একজন সবজি ব্যবসায়ী। ঢাকার কারওয়ান বাজারে তার দোকান রয়েছে। অধিকাংশ সময় ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কখনও মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি তার একজন নিয়মিত ক্রেতা জনাব শামীমের কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা নেন। এতে তার মূলধনজনিত সমস্যার সাময়িক সমাধান হয়।

Combined · 2017

গ
জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ
জনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব কায়সার একজন সবজি ব্যবসায়ী। ঢাকার কারওয়ান বাজারে তার দোকান রয়েছে। অধিকাংশ সময় ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কখনও মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি তার একজন নিয়মিত ক্রেতা জনাব শামীমের কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা নেন। এতে তার মূলধনজনিত সমস্যার সাময়িক সমাধান হয়।

Combined · 2017

গ
জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ
জনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?

মধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?

বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস- i. ঋণপত্র ii. লিজিং iii. বাণিজ্যিক পত্র নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কী বলে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুরাদ এন্টারপ্রাইজ একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিকে ঢাকার সাগর ব্রাদার্স-এর কাছে ৫০০৫০০ টি শার্ট পাঠাতে হবে। এজন্য কাপড় কেনার যাবতীয় অর্থ সাগর ব্রাদার্স-এর কাছ থেকে নেয়। এছাড়াও প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে ৫৫ বছরের জন্য একটি মিনিট্রাক লাগবে, যার মূল্য ১০,০০,০০০১০,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দিষ্ট ভাড়া দেওয়ার বিনিময়ে ট্রাকটি সংগ্রহ করে।

Dinajpur · 2019

গ
কাপড় কেনার জন্য অর্থ সংগ্রহ মুরাদ এন্টারপ্রাইজ-এর কোন ধরনের অর্থায়নের উৎস? ব্যাখ্যা করো।
ঘ
মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোনটি শেয়ারের বিকল্প?সাধারণত বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে- i. খ্যাতিমান ব্যক্তি ii. বাণিজ্যিক ব্যাংজনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যামধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস- i. ঋণপত্র ii. লিজিং iii. বাণিজ্যিক পত্র নিচের কোনটি সস্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়-মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করঅর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস কোনটি?মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।