উদ্দীপকের কোন উৎসটি বেশি সুবিধাজনক? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ এবং ব্যাংক জমাতিরিক্তের মধ্যে প্রথম উৎসটি বেশি সুবিধাজনক। ব্যাংক জমাতিরিক্ত স্বল্পমেয়াদি জামানতবিহীন ব্যাংক ঋণ। এ ধরনের ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ান্তে সুদসহ আসল একসাথে পরিশোধ করতে হয়। অন্যদিকে বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতাদের কাছ থেকে ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ বা কিছু অংশ অগ্রিম গ্রহণ করে অর্থসংস্থান করা যায়। উদ্দীপকে জনাব আলামিন একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি নানা ডিজাইনের পোশাক তৈরি করেন। এক্ষেত্রে নিজস্ব মূলধন ব্যবহার করেন। এতে ঘাটতি লাঘব না হওয়ায় চলতি হিসাব থেকে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করেন। অর্থাৎ জনাব আলামিন প্রথমে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম এবং পরবর্তীতে ব্যাংক জমাতিরিক্ত ঋণ নেন। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের ক্ষেত্রে তাকে নির্দিষ্ট হারে সুদ দিতে হবে। এছাড়াও এটি প্রাতিষ্ঠানিক উৎস হওয়াতে এখানে কিছুটা বাধ্যবাধকতা থাকে। অপরদিকে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম গ্রহণ অপ্রাতিষ্ঠানিক উৎস। এখানে কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। এছাড়াও এই উৎসে কোনো সুদ দিতে হয় না। তাই বলা যায়, উদ্দীপকের জনাব আলামিনের ব্যবহৃত দুইটি উৎসের মধ্যে "ক্রেতা হতে অগ্রিম গ্রহণ” বেশি সুবিধাজনক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের কোন উৎসটি বেশি সুবিধাজনক? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর