কোনটিকে অর্থায়নের অভিনব পদ্ধতি বলা হয় এবং কেন?
উত্তর: লিজিংকে অর্থায়নের অভিনব পদ্ধতি বলা হয়। যে পদ্ধতিতে সম্পত্তি সরাসরি কিনে না নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ব্যবহার করা যায় তাকে লিজিং বলে। এ পদ্ধতিতে প্রতিষ্ঠানকে সম্পত্তি কেনার প্রয়োজন পড়ে না। বাৎসরিক নির্দিষ্ট চার্জ বা ভাড়া প্রদান করলেই সম্পত্তি ব্যবহারের সুযোগ পাওয়া যায়। এভাবে দীর্ঘমেয়াদি সম্পত্তি সংগ্রহ করার ফলে নতুন করে তহবিল সংগ্রহের প্রয়োজন পড়ে না। এজন্যই লিজিংকে বলা হয় অর্থায়নের অভিনব পদ্ধতি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
কোনটিকে অর্থায়নের অভিনব পদ্ধতি বলা হয় এবং কেন?
উত্তর