মি. আমানের অধিকাংশ সময়ের অর্থায়নের উৎস কোন তহবিল নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: মি. আমানের অধিকাংশ সময়ের অর্থায়নের উৎস 'অভ্যন্তরীণ তহবিল' নির্দেশ করে। ব্যবসায়ের মালিক তার নিজস্ব মূলধন, সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে অর্থ ব্যবসায়ে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলে। এ তহবিলের উৎস মালিকানাভিত্তিক ও মুনাফাভিত্তিক, এই দুই ধরনের হয়। ভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন যেমন: একমালিকানা, অংশীদারি ও যৌথমূলধনি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতিও ভিন্ন হয়। উদ্দীপকে মি. আমান কাপড়ের ব্যবসায় করেন। তার একক মালিকানায় তিনটি দোকান রয়েছে। এ ধরনের একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে তহবিলের উৎস হলো: নিজস্ব মূলধন, ব্যবসায়ের মুনাফা, আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণ ইত্যাদি। মি. আমান অধিকাংশ সময় ব্যবসায়ের প্রয়োজনীয় অর্থ ব্যবসায়ের লাভ থেকে সরবরাহ করেন। এ ধরনের অর্থ ব্যবসায়ের সঞ্চিত তহবিল বা বিধিবদ্ধ সঞ্চিতি থেকে অর্থায়ন করা হয়। এটি মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসকে নির্দেশ করে। তাই বলা যায়, মি. আমান অধিকাংশ সময় অভ্যন্তরীণ তহবিল থেকে অর্থায়ন করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
মি. আমানের অধিকাংশ সময়ের অর্থায়নের উৎস কোন তহবিল নির্দেশ করে? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর