শেয়ারFacebookWhatsApp

মি. আমানের অর্থায়নের দ্বিতীয় উৎসটি অর্থায়নের উৎস হিসেবে কেন জনপ্রিয়? বর্ণনা করো।

উত্তর: মি. আমানের অর্থায়নের দ্বিতীয় উৎস- ব্যাংক ঋণের ক্ষেত্রে 'কর সুবিধা' ও 'তহবিলের সহজলভ্যতা' সুবিধা থাকায় এটি বেশ জনপ্রিয়। ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সংকট নিরসনে যে ধার দিয়ে থাকে তাকে ব্যাংক ঋণ বলা হয়। এটি অর্থায়নের বহিস্থ তহবিলের উৎস। ব্যাংক জামানতের বিপরীতে স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ দিয়ে থাকে। প্রতিষ্ঠান তার বিনিয়োগের ধরন বিবেচনা করে ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করে। উদ্দীপকে মি. আমানের তিনটি দোকান আছে। অধিকাংশ সময় তিনি ব্যবসায়ের লাভ থেকেই অর্থায়ন করে থাকেন। তবে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হলে তিনি ব্যাংক থেকে ঋণ নেন। অর্থাৎ, তিনি চলতি মূলধন অভ্যন্তরীণ উৎস থেকে এবং স্থায়ী মূলধন বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করেন। ব্যবসায়ে অনেক সময় বড় বিনিয়োগের প্রয়োজন দেখা দেয়। ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ উৎস থেকে এ অর্থের যোগান দেওয়া সম্ভব হয় না। ফলে বহিস্থ অর্থসংস্থানই প্রধান উৎস হিসেবে কাজ করে। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নির্দিষ্ট সুদ, নির্দিষ্ট মেয়াদে এই তহবিল সরবরাহ করে থাকে। বাহ্যিক উৎসের আরেকটি বৈশিষ্ট্য হলো কর সুবিধা। ঋণের বিপরীতে দেওয়া সুদ কর বাদযোগ্য খরচ হিসেবে বিবেচিত হয়। যৌথমূলধনি কোম্পানির ক্ষেত্রে ঋণের কর সুবিধা বেশ কার্যকর। মি. আমানের একমালিকানা ব্যবসায় হওয়ায় তিনি এই সুবিধাটি পাবেন না। তবে ব্যাংক ঋণের মাধ্যমে বেশি অর্থের প্রয়োজন পূরণ করতে পারবেন। সুতরাং, এসব কারণে ব্যাংক ঋণ অর্থায়নের বাহ্যিক উৎস হিসেবে বেশ জনপ্রিয়।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল

মি. আমানের অর্থায়নের দ্বিতীয় উৎসটি অর্থায়নের উৎস হিসেবে কেন জনপ্রিয়…

উদ্দীপক

মি. আমান একজন কাপড় ব্যবসায়ী। নিজ জেলা শহরে তার তিনটি দোকান আছে। তিনি অধিকাংশ সময় কোনো অর্থের প্রয়োজন হলে ব্যবসায়ের লাভ থেকে অর্থায়ন করেন। কিন্তু বেশি অর্থের প্রয়োজন হলে ব্যাংক ঋণ নেন।

Jessore · 2020

উত্তর

মি. আমানের অধিকাংশ সময়ের অর্থায়নের উৎস 'অভ্যন্তরীণ তহবিল' নির্দেশ করে। ব্যবসায়ের মালিক তার নিজস্ব মূলধন, সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে অর্থ ব্যবসায়ে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলে। এ তহবিলের উৎস মালিকানাভিত্তিক ও মুনাফাভিত্তিক, এই দুই ধরনের হয়। ভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন যেমন: একমালিকানা, অংশীদারি ও যৌথমূলধনি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতিও ভিন্ন হয়। উদ্দীপকে মি. আমান কাপড়ের ব্যবসায় করেন। তার একক মালিকানায় তিনটি দোকান রয়েছে। এ ধরনের একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে তহবিলের উৎস হলো: নিজস্ব মূলধন, ব্যবসায়ের মুনাফা, আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণ ইত্যাদি। মি. আমান অধিকাংশ সময় ব্যবসায়ের প্রয়োজনীয় অর্থ ব্যবসায়ের লাভ থেকে সরবরাহ করেন। এ ধরনের অর্থ ব্যবসায়ের সঞ্চিত তহবিল বা বিধিবদ্ধ সঞ্চিতি থেকে অর্থায়ন করা হয়। এটি মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসকে নির্দেশ করে। তাই বলা যায়, মি. আমান অধিকাংশ সময় অভ্যন্তরীণ তহবিল থেকে অর্থায়ন করেন।

উত্তর

মি. আমানের অর্থায়নের দ্বিতীয় উৎস- ব্যাংক ঋণের ক্ষেত্রে 'কর সুবিধা' ও 'তহবিলের সহজলভ্যতা' সুবিধা থাকায় এটি বেশ জনপ্রিয়। ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সংকট নিরসনে যে ধার দিয়ে থাকে তাকে ব্যাংক ঋণ বলা হয়। এটি অর্থায়নের বহিস্থ তহবিলের উৎস। ব্যাংক জামানতের বিপরীতে স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ দিয়ে থাকে। প্রতিষ্ঠান তার বিনিয়োগের ধরন বিবেচনা করে ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করে। উদ্দীপকে মি. আমানের তিনটি দোকান আছে। অধিকাংশ সময় তিনি ব্যবসায়ের লাভ থেকেই অর্থায়ন করে থাকেন। তবে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হলে তিনি ব্যাংক থেকে ঋণ নেন। অর্থাৎ, তিনি চলতি মূলধন অভ্যন্তরীণ উৎস থেকে এবং স্থায়ী মূলধন বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করেন। ব্যবসায়ে অনেক সময় বড় বিনিয়োগের প্রয়োজন দেখা দেয়। ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ উৎস থেকে এ অর্থের যোগান দেওয়া সম্ভব হয় না। ফলে বহিস্থ অর্থসংস্থানই প্রধান উৎস হিসেবে কাজ করে। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নির্দিষ্ট সুদ, নির্দিষ্ট মেয়াদে এই তহবিল সরবরাহ করে থাকে। বাহ্যিক উৎসের আরেকটি বৈশিষ্ট্য হলো কর সুবিধা। ঋণের বিপরীতে দেওয়া সুদ কর বাদযোগ্য খরচ হিসেবে বিবেচিত হয়। যৌথমূলধনি কোম্পানির ক্ষেত্রে ঋণের কর সুবিধা বেশ কার্যকর। মি. আমানের একমালিকানা ব্যবসায় হওয়ায় তিনি এই সুবিধাটি পাবেন না। তবে ব্যাংক ঋণের মাধ্যমে বেশি অর্থের প্রয়োজন পূরণ করতে পারবেন। সুতরাং, এসব কারণে ব্যাংক ঋণ অর্থায়নের বাহ্যিক উৎস হিসেবে বেশ জনপ্রিয়।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোনটি শেয়ারের বিকল্প?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে- i. খ্যাতিমান ব্যক্তি ii. বাণিজ্যিক ব্যাংক iii. বিমা কোম্পানি নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব কায়সার একজন সবজি ব্যবসায়ী। ঢাকার কারওয়ান বাজারে তার দোকান রয়েছে। অধিকাংশ সময় ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কখনও মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি তার একজন নিয়মিত ক্রেতা জনাব শামীমের কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা নেন। এতে তার মূলধনজনিত সমস্যার সাময়িক সমাধান হয়।

Combined · 2017

গ
জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ
জনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব কায়সার একজন সবজি ব্যবসায়ী। ঢাকার কারওয়ান বাজারে তার দোকান রয়েছে। অধিকাংশ সময় ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কখনও মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি তার একজন নিয়মিত ক্রেতা জনাব শামীমের কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা নেন। এতে তার মূলধনজনিত সমস্যার সাময়িক সমাধান হয়।

Combined · 2017

গ
জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ
জনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?

মধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?

বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস- i. ঋণপত্র ii. লিজিং iii. বাণিজ্যিক পত্র নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কী বলে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুরাদ এন্টারপ্রাইজ একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিকে ঢাকার সাগর ব্রাদার্স-এর কাছে ৫০০৫০০ টি শার্ট পাঠাতে হবে। এজন্য কাপড় কেনার যাবতীয় অর্থ সাগর ব্রাদার্স-এর কাছ থেকে নেয়। এছাড়াও প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে ৫৫ বছরের জন্য একটি মিনিট্রাক লাগবে, যার মূল্য ১০,০০,০০০১০,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দিষ্ট ভাড়া দেওয়ার বিনিময়ে ট্রাকটি সংগ্রহ করে।

Dinajpur · 2019

গ
কাপড় কেনার জন্য অর্থ সংগ্রহ মুরাদ এন্টারপ্রাইজ-এর কোন ধরনের অর্থায়নের উৎস? ব্যাখ্যা করো।
ঘ
মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোনটি শেয়ারের বিকল্প?সাধারণত বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে- i. খ্যাতিমান ব্যক্তি ii. বাণিজ্যিক ব্যাংজনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যামধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস- i. ঋণপত্র ii. লিজিং iii. বাণিজ্যিক পত্র নিচের কোনটি সস্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়-মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করঅর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস কোনটি?মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।