জনাব রিফাতের অর্থায়নটি অর্থায়নের কোন উৎসের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রিফাতের প্রদেয় বিল ব্যবহারের মাধ্যমে অর্থায়নটি স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্গত। এ বিলের মাধ্যমে ক্রেতা বিক্রেতাকে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেয়। বাকিতে পণ্য কেনার সময় এ বিলের ব্যবহার করা হয়। এটি একটি স্বল্পমোদি অর্থায়নের উৎস। স্বল্পমেয়াদি অর্থায়নের মেয়াদ এক বছর বা তার কম হয়। উদ্দীপকে জনাব রিফাত [গণিত] কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তিনি ধারে [গণিত] টাকার কাঁচামাল কেনেন। এক্ষেত্রে তিনি পণ্যের মূল্য বাবদ বিক্রেতাকে একটি বিল দেন। উক্ত বিলে তিনি নির্দিষ্ট সময় পর বিক্রেতাকে পণ্যের মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেন। এধরনের বিলের মেয়াদ সাধারণত তিন মাস হওয়ায় একে একটি স্বল্পমেয়াদি তহবিলের উৎস বলা হয়। সুতরাং, জনাব রিফাতের অর্থায়নটি একটি স্বল্পমেয়াদি অর্থায়ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
জনাব রিফাতের অর্থায়নটি অর্থায়নের কোন উৎসের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর