"জনাব রিফাতের সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত”- বিশ্লেষণ করো।
উত্তর: জনাব রিফাতের বিনিয়োগ সিদ্ধান্তটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সিদ্ধান্তের আওতায় প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিল কোন খাতে ব্যয় করা হবে তা নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহ যেমন: মেশিন ও আসবাবপত্র কেনা, কারখানা নির্মাণ খরচ ইত্যাদি এ সিদ্ধান্তের অন্তর্গত। বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম ব্যয় সিদ্ধান্ত। উদ্দীপকে জনাব রিফাত [গণিত] কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তিনি একটি নতুন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন। এতে খরচ পড়বে [গণিত] টাকা। জনাব রিফাতের কারখানা নির্মাণ খরচ একটি স্থায়ী ব্যয়। তাই কারখানা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া তার জন্য একটি বিনিয়োগ সিদ্ধান্ত। এক্ষেত্রে তিনি কারখানার উৎপাদন ক্ষমতা, পরিচালনা খরচ এবং লাভজনকতা বিবেচনা করেছেন। কারণ সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের জন্য প্রকল্পের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিচার-বিশ্লেষণ করতে হয়। তাছাড়া ভবিষ্যৎ পণ্যের বিক্রয়ের পরিমাণ ও মূল্য নির্ধারণ একটি দূরূহ কাজ। এক্ষেত্রে ভুল বিনিয়োগ সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই বলা যায়, জনাব রিফাতের বিনিয়োগ সিদ্ধান্তটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ- উক্তিটি যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
"জনাব রিফাতের সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধ…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর