উপযুক্ততার নীতি কী? ব্যাখ্যা করো।
উত্তর: স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহের নীতিকে উপযুক্ততার নীতি বলা হয়। এ নীতি অনুসারে ব্যবসায়ের নিয়মিত ব্যয়সমূহ স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করা হয়। বিভিন্ন স্থায়ী ব্যয় (মেশিন ক্রয়, দালানকোঠা নির্মাণ ইত্যাদি) ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হয়। সাধারণত বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ দীর্ঘমেয়াদি অর্থ দেয়। ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহে দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হলে প্রতিষ্ঠানের দায় বেড়ে যায়। ফলে প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষিত হতে পারে। তাই প্রতিষ্ঠান মূলধন সংগ্রহের ক্ষেত্রে উপযুক্ততার নীতি অনুসরণ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
উপযুক্ততার নীতি কী? ব্যাখ্যা করো।
উত্তর