প্রকৃত সুদের হার এবং নামিক সুদ কখন সমান হয়? ব্যাখ্যা কর।
উত্তর: বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রকৃত সুদের হার নামিক সুদের হারের সমান হয়। বিষয়টিকে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যাক। ব্যাংক সুদের হার ১২%। ব্যাংক বছরে একবার সুদ প্রদান করে। এক্ষেত্রে নামিক সুদের হার হচ্ছে ১২%। প্রকৃত সুদের হার হবে- [গণিত] = (১.১২ – ১) × ১০০ = ০.১২ x ১০০ = ১২% সুতরাং উপরিউক্ত উদাহরণে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রকৃত সুদের হার ১২% যা নামিক সুদের হারের সমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
প্রকৃত সুদের হার এবং নামিক সুদ কখন সমান হয়? ব্যাখ্যা কর।
উত্তর