দৃশ্যপট-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ এ পাঠ্যবইয়ের বিধি-৭২ কৌশলটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। বিধি-৭২ অনুসারে বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত. সুদের হারে দ্বিগুণ হবে তা জানা যায়। এ কৌশলটি সুযোগ ব্যয় নির্ধারণে সাহায্য করে। ফলে বিকল্প সুযোগের সাথে তুলনা করে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। উদ্দীপকে দৃশ্যপট-১ এর বর্ণনা অনুযায়ী, জনাব শাহজাহান তার পেনশনের ৩০ লক্ষ টাকা 'আশা' ব্যাংকে জমা রাখতে পারে। সেক্ষেত্রে তার বিনিয়োগকৃত অর্থ ৬ বছরে দ্বিগুণ হবে। ফলে শতকরা কত সুদের হারের প্রস্তাব তিনি 'আশা' ব্যাংক থেকে পেয়েছেন তা জানতে বিধি-৭২ কৌশলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিধি-৭২ অনুসারে, সুদের হার (i) [গণিত] অর্থাৎ 'আশা' ব্যাংক জনাব শাহজাহানকে তার জমাকৃত অর্থের ওপর ১২% হারে সুদ প্রদান করবে। ফলে জনাব শাহজাহান চাইলে অন্যকোনো ব্যাংকের সুদের হারের সাথে তুলনা করে লাভজনক খাতে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
দৃশ্যপট-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর