ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত দাও যে জনাব তাজুল ইসলামের কোন ব্যাংক থেকে ঋণ নেওয়া উচিত?
উত্তর: জনাব তাজুল ৮ বছরের জন্য ঋণ নিবেন ধরে নিয়ে উভয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো। ABC ব্যাংক : এখানে, বর্তমান মূল্য (PV) = ২০,০০,০০০ টাকা মেয়াদকাল (n) = ৮ বছর সুদের হার (i) = ১০% বা, ০:১০ বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ৪ আমরা জানি, ভবিষ্যৎ মূল্য [গণিত] = ২০,০০,০০০ [গণিত] = ২০,০০,০০০ × ২.২০৩৭৫৭ = ৪৪,০৭,৫১৪ টাকা XYZ ব্যাংক: এখানে, বর্তমান মূল্য (PV) = ২০,০০,০০০ টাকা মেয়াদকাল (n) = ৮ বছর সুদের হার (i) = ৬.৫% বা, ০.০৬৫ বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২ আমরা জানি, ভবিষ্যৎ মূল্য [গণিত] = ২০,০০,০০০ [গণিত] = ২০,০০,০০০ × ১.৬৭৯৭২২ = ৩৩,৫৯,৪৪৪ টাকা লক্ষণীয় যে, জনাব তাজুল ইসলাম ABC ব্যাংক থেকে ঋণ নিলে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে ৪৪,০৭,৫১৪ টাকা। অপরদিকে, XYZ ব্যাংক থেকে ঋণ নিলে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে ৩৩,৫৯,৪৪৪ টাকা। অর্থাৎ XYZ ব্যাংকে তুলনামূলক কম পরিশোধ করতে হবে। এমতাবস্থায় বলা যায়, জনাব তাজুল ইসলামের XYZ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা উচিত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত দাও যে জনাব তাজুল ইসলামের …
উদ্দীপক
কুমিল্লা জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর