জাগরণ লি.-এর ব্যবসায় সম্প্রসারণে অর্থ সংগ্রহের উৎস নির্বাচনে বিবেচ্য বিষয় মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে জাগরণ লি.-এর ব্যবসায় সম্প্রসারণে অর্থ সংগ্রহের উৎস নির্বাচনে ব্যবসায়ের ধরন ও জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা বিবেচনা করেছে। ব্যবসায় প্রতিষ্ঠান অর্থের প্রয়োজন মিটানোর জন্য বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে। এসব উৎস নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠান বিভিন্ন বিষয় বিবেচনা করে। উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ, তহবিল সংগ্রহের খরচ, প্রতিষ্ঠানের ধরন ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকে এমবিএ পাস করে কয়েকজন বন্ধু নিজেদের মূলধনে জাগরণ লি. নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে কোম্পানির কাজের পরিমাণ বাড়ায় বড় অঙ্কের মূলধনের দরকার হয়। তাই তারা এক কোটি টাকা ঋণের জন্য সুরমা ব্যাংক-এর কাছে আবেদন করেন। জমা রাখার মতো কোনো সম্পদ না থাকায় তারা শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। জাগরণ লিমিটেড-এর জন্য অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সঠিক তহবিলের উৎস নির্বাচনের জন্য বিভিন্ন বিষয় মাথায় রাখতে হয়। অর্থায়নের উৎস নির্বাচনে ব্যবসায়ের ধরন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জাগরণ লি. বড় কোম্পানি হওয়ায় সহজেই শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করতে পেরেছে। আবার, জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা উক্ত কোম্পানির আরেকটি বিবেচ্য বিষয়। এ অবস্থায় লিজিং-এর মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করা যুক্তিসংগত। এছাড়াও জাগরণ লি. তহবিল উৎসের খরচ, তহবিল উৎসের ঝুঁকি ইত্যাদি বিবেচনা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
জাগরণ লি.-এর ব্যবসায় সম্প্রসারণে অর্থ সংগ্রহের উৎস নির্বাচনে বিবেচ্…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর