কাপড় কেনার জন্য অর্থ সংগ্রহ মুরাদ এন্টারপ্রাইজ-এর কোন ধরনের অর্থায়নের উৎস? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কাপড় কেনার জন্য অর্থ সংগ্রহ মুরাদ এন্টারপ্রাইজ-এর স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস। [গণিত] বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তা হলো স্বল্পমেয়াদি অর্থায়ন। ব্যবসায়ের চলতি মূলধনের প্রয়োজন মেটানোর জন্য এ অর্থায়ন করা হয়। এ অর্থায়ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় উৎস থেকে সংগ্রহ করা যায়। উদ্দীপকে মুরাদ এন্টারপ্রাইজ একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঢাকার সাগর ব্রাদার্স-এর কাছে তাদের [গণিত] টি শার্ট পাঠানোর জন্য কাপড় কেনার যাবতীয় অর্থ অগ্রিম নেয়। অনেক সময় বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতারা ভবিষ্যত ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ বা কিছু অংশ বিক্রেতাকে অগ্রিম দেয়। এটি বিক্রেতার জন্য স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকে মুরাদ এন্টারপ্রাইজ ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ করে স্বল্পমেয়াদি অর্থায়ন করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
কাপড় কেনার জন্য অর্থ সংগ্রহ মুরাদ এন্টারপ্রাইজ-এর কোন ধরনের অর্থায়ন…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর