মেয়াদের ভিত্তিতে জনাব মারুফ কর্তৃক গৃহীত ঋণটির ধরন ব্যাখ্যা করো।
উত্তর: মেয়াদের ভিত্তিতে জনাব মারুফ কর্তৃক গৃহীত ঋণটি হলো স্বল্পমেয়াদি ঋণ। চলতি মূলধনের চাহিদা পূরণের জন্য ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে। গ্রামীণ ব্যাংক, যুব উন্নয়ন ব্যাংক ও সমবায় ব্যাংক ক্ষুদ্র ঋণের উৎস হিসেবে কাজ করে। এ ঋণ ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে দেওয়া হয়। উদ্দীপকে জনাব মারুফ একজন কৃষি যন্ত্রপাতি বিক্রেতা। তিনি তার ব্যবসায় সচল রাখার জন্য নিজের জমানো অর্থ দিয়ে যন্ত্রপাতি কেনেন। কিন্তু শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য তিনি সমবায় ব্যাংক থেকে ঋণ নেন। এক্ষেত্রে ঋণটি স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস থেকে নেওয়া। সুতরাং বলা যায়, মেয়াদের ভিত্তিতে মারুফের গৃহীত ঋণটি হলো স্বল্পমেয়াদি ঋণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
মেয়াদের ভিত্তিতে জনাব মারুফ কর্তৃক গৃহীত ঋণটির ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর