ব্যবসায় সম্প্রসারণ করার ক্ষেত্রে রাসেল আহম্মেদকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী ধরনের সাহায্য করে তা মূল্যায়ন করো।
উত্তর: ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে রাসেল আহম্মেদকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো মধ্যমেয়াদি ঋণ দিয়ে সাহায্য করবে। এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল হলো মধ্যমেয়াদি অর্থায়ন। এর মাধ্যমে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এ অর্থায়নের খরচ স্বল্পমেয়াদি অর্থায়নের খরচ থেকে বেশি হয়। আবার দীর্ঘমেয়াদি অর্থায়নের খরচ থেকে কম হয়। উদ্দীপকে জনাব রাসেল আহম্মেদ অহনা গার্মেন্টসের মালিক। ব্যবসায় সম্প্রসারণের জন্য তার প্রচুর মূলধনের প্রয়োজন। কিন্তু তার নিজের কোনো মূলধন নেই। তাই তিনি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শরণাপন্ন হন। উদ্দীপকে রাসেল আহম্মেদের মতো ব্যবসায়ীদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মধ্যমেয়াদি ঋণ দিয়ে সাহায্য করে। বাংলাদেশে মাইডাস, ব্র্যাক, প্রশিকা, গ্রামীণ ব্যাংক ইত্যাদি এরূপ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো মধ্যমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে কাজ করে। তহবিল সরবরাহ ছাড়া এসব প্রতিষ্ঠান পরামর্শ দান, প্রশিক্ষণ দান, দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও ব্যবসায় প্রতিষ্ঠানকে সাহায্য করে থাকে। তাই বলা যায়, ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে জনাব রাসেল আহম্মেদ বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ সুবিধা পাবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
ব্যবসায় সম্প্রসারণ করার ক্ষেত্রে রাসেল আহম্মেদকে বেসরকারি প্রতিষ্ঠা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর