লিজিং কি স্থায়ী সম্পদের বিকল্প? ব্যাখ্যা করো।
উত্তর: লিজিং স্থায়ী সম্পদের বিকল্প বলে আমি মনে করি। লিজিং পদ্ধতিতে একটি কোম্পানি স্থায়ী সম্পত্তি সরাসরি না কিনে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ব্যবহার করতে পারে। নতুন বা ছোট প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ কম থাকে। এ ধরনের প্রতিষ্ঠান লিজিং-এর মাধ্যমে ব্যয়বহুল মেশিনসহ নানা স্থায়ী সম্পত্তি ব্যবহার করতে পারে। তাই লিজিং ব্যবস্থাকে স্থায়ী সম্পদের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
লিজিং কি স্থায়ী সম্পদের বিকল্প? ব্যাখ্যা করো।
উত্তর