'লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে কোম্পানির সুনাম জড়িত'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে কোম্পানির সুনাম প্রত্যক্ষভাবে জড়িত। নিয়মিত লভ্যাংশ দিতে পারলে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে। তবে লভ্যাংশ দিতে না পারলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়। তাই প্রতিষ্ঠান তার মুনাফার একটি অংশ আলাদা করে রাখে। এ অর্থ দিয়ে লভ্যাংশ সমতাকরণ তহবিল গঠন করা হয়। কোনো বছর মুনাফা কম হলে এ তহবিলের মাধ্যমে প্রতিষ্ঠান শেয়ারহোল্ডারদের প্রত্যাশিত লভ্যাংশ দিতে পারে। এতে সুনাম অক্ষুণ্ণ থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
'লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে কোম্পানির সুনাম জড়িত'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর