শামীমের যুব উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থায়নের কোন মেয়াদি উৎস? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে যুব উন্নয়ন ব্যাংক থেকে শামীমের ঋণ নেওয়া স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস। এক বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাই স্বল্পমেয়াদি অর্থায়ন। ব্যবসায়ের চলতি মূলধন সংগ্রহের জন্য এ অর্থায়ন করা হয়। প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ক্ষুদ্র ঋণ স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস। গ্রামীণ ব্যাংক, যুব উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংকগুলো ক্ষুদ্র ঋণ সরবরাহ করে। উদ্দীপকে শামীম এম. কম, পাশ করেছেন। তবে তিনি চাকরির আশায় বসে থাকেননি। তার বাবার [গণিত] একর জমিতে তিনি বিভিন্ন প্রকল্প গড়ে তোলেন। তিনি বীজ, সার, গরু, পোনামাছ ও কিছু খামার সরঞ্জাম কেনার জন্য যুব উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেন। গ্রামীণ ব্যাংক, যুব উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। যেমন- কুটির শিল্প ব্যবস্থাপনা, কৃষি উপাদান ক্রয়, হ্যাচারি বা খামার পরিচালনা ইত্যাদি। এ ধরনের ঋণ ব্যবসায়ে চলতি মূলধনের চাহিদা মেটায়। ব্যবসায়ে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে ধাপে ধাপে এ ঋণ দেয়া হয়। সুতরাং, জনাব শামীমের গৃহীত ঋণ স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
শামীমের যুব উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থায়নের কোন মেয়াদি উৎস? ব…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর