'স্মৃতি' লিমিটেড-এর সুনাম অক্ষুণ্ণ রাখতে দ্বিতীয় তহবিলটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: স্মৃতি লিমিটেড-এর সুনাম অক্ষুণ্ণ রাখতে দ্বিতীয় তহবিলটি অর্থাৎ, লভ্যাংশ সমতাকরণ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লভ্যাংশ সমতাকরণ তহবিল হলো অভ্যন্তরীণ তহবিলের মুনাফাভিত্তিক উৎস। প্রতি বছরের নিট মুনাফার একটি অংশ এ তহবিলে জমা রাখা হয়। শেয়ারহোল্ডারদের প্রতি বছর নিয়মিত হারে লভ্যাংশ দেওয়ার উদ্দেশ্যে এ তহবিল সৃষ্টি করা হয়। উদ্দীপকে স্মৃতি লিমিটেড প্রতি বছর লভ্যাংশের পরিমাণ ভিন্ন হওয়ায় সুনাম ধরে রাখতে পারছে না। তাই উক্ত প্রতিষ্ঠান মুনাফার কিছু অংশ দিয়ে অন্য একটি তহবিল সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে প্রতি বছর প্রতিষ্ঠানটি সমহারে লভ্যাংশ দিতে পারে। নিয়মিত লভ্যাংশ দেওয়ার সাথে কোম্পানির সুনাম জড়িত। কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে প্রতিষ্ঠান মুনাফা ঘোষণা করতে পারে না। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয়। তাই লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টি করা হয়েছে। এ তহবিলের অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি সমহারে প্রতি বছর লভ্যাংশ দিতে পারবে। সুতরাং, স্মৃতি লিমিটেড-এর সুনাম বজায় রাখতে লভ্যাংশ সমতাকরণ তহবিল ব্যাপক ভূমিকা পালন করবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
'স্মৃতি' লিমিটেড-এর সুনাম অক্ষুণ্ণ রাখতে দ্বিতীয় তহবিলটির ভূমিকা মূ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর