উদ্দীপকের আলোকে ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবেলায় অবণ্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিলের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবিলায় অবণ্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবণ্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল হলো অভ্যন্তরীণ তহবিলের মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস। নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে সংরক্ষণ করা হয় তা হলো অবণ্টিত মুনাফা। আবার এই অবণ্টিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখলে তাকে সঞ্চিতি তহবিল বলা হয়। উদ্দীপকের ছকে মুনাফাভিত্তিক তহবিলের দুই ধরনের উৎসের কথা বলা হয়েছে। অবণ্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল এর মধ্যে অন্যতম। ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবিলা করার জন্য এ তহবিল তৈরি করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠান তহবিলের অভ্যন্তরীণ উৎস হিসেবে অবণ্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিলকে ব্যবহার করে থাকে। অবণ্টিত মুনাফা ব্যবসায় সম্প্রসারণে কারবারে বিনিয়োগ করা হয়। অন্যদিকে, অবণ্টিত মুনাফার একটি অংশ ভবিষ্যত প্রয়োজনে সঞ্চিতি তহবিলে জমা রাখা হয়। প্রতিষ্ঠান কোনো ধরনের আর্থিক বিপর্যয়ে পড়লে এ দুটি উৎস থেকে তহবিলের সংগ্রহ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবেলায় অবণ্টিত মুনাফা ও…
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর