উদ্দীপকের আলোকে একটি ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে নিয়মিত লভ্যাংশ দেয়? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে একটি ব্যবসায় প্রতিষ্ঠান লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে নিয়মিত লভ্যাংশ দিয়ে থাকে। নিট মুনাফার যে অংশ ভবিষ্যতে লভ্যাংশ দেওয়ার উদ্দেশ্যে আলাদা তহবিলে রাখা হয় তাকে লভ্যাংশ সমতাকরণ তহবিল বলা হয়। এ তহবিল থেকে প্রতিষ্ঠান নিয়মিত হারে লভ্যাংশ দিয়ে থাকে। এটি মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের একটি উৎস। উদ্দীপক অনুযায়ী মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসের একটি অন্যতম উৎস হলো লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ দেওয়ার সাথে প্রতিষ্ঠানের সুনাম জড়িত। কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা হয় না। এক্ষেত্রে ব্যবসায়ের সুনাম ক্ষুণ্ণ হতে পারে। তাই ব্যবসায় প্রতিষ্ঠান যে বছর মুনাফা বেশি হয় সে বছর নিট মুনাফার একটি অংশ লভ্যাংশ তহবিলে সরিয়ে রাখে। ফলে কোনো বছর মুনাফা না হলেও প্রতিষ্ঠান এ তহবিল থেকে নিয়মিত লভ্যাংশ দিতে পারে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে একটি ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে নিয়মিত লভ্যাংশ দেয়? …
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর