প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময়মূল্য বলে। প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্যের তুলনা করে লাভজনক প্রকল্প মূল্যায়ন, করা যায়। ভবিষ্যতের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করে তা থেকে প্রকল্পের বহিঃপ্রবাহ বাদ দিতে হয়। এ দুয়ের পার্থক্য ধনাত্মক হলে প্রকল্পটি লাভজনক, আর ঋণাত্মক হলে প্রকল্পটি লাভজনক নয়। তবে এক্ষেত্রে অর্থের সময়মূল্যকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। অন্যথায় সঠিকভাবে প্রকল্প মূল্যায়ন করা সম্ভব হবে না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর