জনাব আবিদ সাহেব কোন ধরনের অর্থসংস্থান করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব আবিদ সাহেবের সংগৃহীত তহবিল বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্গত। বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয়ই হতে পারে। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি অর্থায়নের মাধ্যমে চলতি মূলধনের সংকট নিরসন করে থাকে। ক্রেতা হতে অগ্রিম গ্রহণ স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব আবিদ সাহেব ব্যবসায়িক কার্যকলাপ পরিচালনায় জন্য ১০ মাসের মধ্যে পরিশোধযোগ্য অর্থসংস্থান করেন। পরবর্তীতে অর্থের ঘাটতি দেখা দিলে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে অগ্রিম অর্থ গ্রহণ করেন। এখানে জনাব আবিদের ১০ মাসের মধ্যে পরিশোধযোগ্য অর্থসংস্থান এবং ক্রেতা হতে অগ্রিম গ্রহণ স্বল্পমেয়াদি অর্থসংস্থানের অন্তর্ভুক্ত। এই ধরনের অর্থসংস্থানের মাধ্যমে ব্যবসায়িক দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা হয়। অর্থাৎ উপরিউক্ত কার্যক্রমে জনাব আবিদ সাহেবের স্বল্পমেয়াদী অর্থসংস্থান পরিলক্ষিত হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
জনাব আবিদ সাহেব কোন ধরনের অর্থসংস্থান করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর