নগদ অর্থের ঘাটতি পূরণে জনাব নিবিড় কোন ধরনের তহবিল ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
উত্তর: নগদ অর্থের ঘাটতি পূরণে তিনি স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস ব্যবহার করেন। ১ বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তা হলো স্বল্পমেয়াদি অর্থায়ন। এ অর্থায়ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় উৎস থেকে সংগ্রহ করা যায়। ব্যবসায়ের চলতি মূলধনের প্রয়োজন মেটানোর জন্য এ অর্থায়ন করা হয়। স্বল্পমেয়াদি উৎস হতে অর্থ সংস্থানের খরচ তুলনামূলক কম। স্বল্পমেয়াদি তহবিলের উৎসগুলো হলো- ক্রেতা হতে অগ্রিম, মজুদ মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন থেকে সুদের বিনিময়ে ঋণ, স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ, বাণিজ্যিক পত্র ইত্যাদি। উদ্দীপকে জনাব নিবিড় একজন ঢেউটিনের পাইকারি ব্যবসায়ী। তিনি নিজস্ব পুঁজিতে টিন ক্রয় করেন। হঠাৎ নগদ অর্থের ঘাটতি হলে তিনি, নিয়মিত ক্রেতা সাদিয়া ট্রেডার্সের নিকট থেকে অগ্রিম অর্থ গ্রহণ করেন। অনেক সময় বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতারা ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ বা কিছু অংশ বিক্রেতাকে অগ্রিম দেয়। এটি বিক্রেতার জন্য স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে কাজ করে। তাই পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে জনাব নিবিড় ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ করে স্বল্পমেয়াদি অর্থায়ন করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
নগদ অর্থের ঘাটতি পূরণে জনাব নিবিড় কোন ধরনের তহবিল ব্যবহার করেন? ব্য…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর