ভাড়ার বিনিময়ে ট্রাক সংগ্রহ করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: লিজিং-এর মাধ্যমে ভাড়ার বিনিময়ে ট্রাক সংগ্রহ করা যৌক্তিক বলে আমি মনে করি। লিজিং হলো দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। এর মাধ্যমে ভাড়ার বিনিময়ে যন্ত্রপাতি, মেশিন, আসবাবপত্র ইত্যাদি ব্যবহারের সুযোগ পাওয়া যায়। তবে এক্ষেত্রে সম্পত্তির মালিকানা লিজিং কোম্পানির কাছে থাকে। উদ্দীপকে জনাব নিবিড় একজন ঢেউটিনের পাইকারী ব্যবসায়ী। সম্প্রতি পণ্য ডেলিভারি দেওয়ার জন্য তার একটি ট্রাকের প্রয়োজন হয়। তিনি ট্রাকটি ক্রয় না করে ভাড়ার বিনিময়ে পাঁচ বছরের জন্য সংগ্রহ করেন। অর্থাৎ, তিনি লিজিং ব্যবহার করেছেন। ট্রাক মূলত একটি ব্যয়বহুল যানবাহন। লিজিং-এর মাধ্যমে এই ধরনের ব্যয়বহুল যন্ত্রপাতি, মেশিন, আসবাবপত্র সরাসরি না কিনে ভাড়ার বিনিময়ে ব্যবহার করা যায়। উদ্দীপকে জনাব নিবিড় ট্রাকটি না কিনে ভাড়ার বিনিমেয় ব্যবহার করছে। ফলে প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদি ঋণ নিতে হয়নি। বরং তুলনামূলকভাবে কম ভাড়ার বিনিময়ে প্রতিষ্ঠানটি ট্রাক ব্যবহার করতে পারবে। তাই বলা যায়, জনাব নিবিড়ের ট্রাক সংগ্রহের উৎসটি যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
ভাড়ার বিনিময়ে ট্রাক সংগ্রহ করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর