'ইকরা' কোম্পানি গঠনে তহবিলের উৎসের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ইকরা কোম্পানি অভ্যন্তরীণ তহবিলের মাধ্যমে গঠিত হয়েছে। প্রতিষ্ঠানে মালিকপক্ষ কর্তৃক প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ তহবিল বলা হয়। মালিকের মূলধন অভ্যন্তরীণ তহবিলের উৎস হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে সামিদ ও তার ছয় বন্ধু 'ইকরা' নামে একটি কোম্পানি গঠন করেন। তারা নিজেদের সঞ্চিত অর্থের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। অর্থাৎ তারাই মালিক এবং তাদের নিজস্ব তহবিলের মাধ্যমে 'ইকরা' কোম্পানির অর্থায়ন হয়েছে। আর মালিকপক্ষ কর্তৃক প্রদত্ত অর্থ মালিকের মূলধন হিসেবে গণ্য হয়, যা তহবিল সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের অন্তর্গত। তাই বলা যায়, 'ইকরা'" কোম্পানি অভ্যন্তরীণ তহবিলের মাধ্যমে গঠিত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
'ইকরা' কোম্পানি গঠনে তহবিলের উৎসের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর