অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: সুদের হারের কারণে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হয় না। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে। আজকের ১০০ টাকার মূল্য এক বছর কিংবা পাঁচ বছর পর ১০০ টাকা থাকবে না। কেননা ব্যাংকের সুদের হার যদি হয় ১০% হয় তাহলে এক বছর পর ১০০ টাকার মূল্য হবে ১১০ টাকা। আবার পাঁচ বছর পর ১০০ টাকার মূল্য হবে সরল সুদে ১৫০ টাকা এবং চক্রবৃদ্ধি সুদে আরও বেশি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর