ফাহিমা এন্টারপ্রাইজ সেলাই মেশিন এর ক্ষেত্রে অর্থায়নের কোন উৎস ব্যবহার করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: ফাহিমা এন্টারপ্রাইজ সেলাই মেশিন ক্রয়ে ব্যবসায়ে বহিস্থ তহবিলের মাধ্যমে অর্থায়ন করেছেন। ফাহিমা এন্টারপ্রাইজের তার ব্যবসায়ে বহিস্থ তহবিলের মাধ্যমে অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস লিজিং ব্যবহার করেন। কারবার প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিই ব্যবসায় অর্থায়ন। একটি প্রতিষ্ঠান সাধারণত অভ্যন্তরীণ ও বহিস্থ তহবিলের মাধ্যমে প্রতিষ্ঠানে অর্থায়ন করে। বহিস্থ তহবিল স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি হয়ে থাকে। প্রাপ্য বিল বাট্টাকরণ ও স্বল্পমেয়াদি ঋণ বহিস্থ তহবিলের অন্তর্গত। উদ্দীপকে ফাহিমা এন্টারপ্রাইজ ৫০০টি সেলাই মেশিন পদ্মা কোম্পানি থেকে ৪,০০,০০০ টাকা ভাড়ার বিনিময়ে নেয়। এ মেশিনগুলো ৫ বছর ব্যবহার করার চুক্তি করে। ফাহিমা এন্টারপ্রাইজের এখানে জনাব আরিফের গ্রহণকৃত অর্থায়নের প্রধান বৈশিষ্ট্য হলো ভাড়ার বিনিময়ে মেশিন ব্যবহারের সুবিধা। উক্ত বৈশিষ্ট্য লিজিং পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, ফাহিমা এন্টারপ্রাইজ লিজিং পদ্ধতি ব্যবহার করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
ফাহিমা এন্টারপ্রাইজ সেলাই মেশিন এর ক্ষেত্রে অর্থায়নের কোন উৎস ব্যবহ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর