আমাদের রক্তে একই দলের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি থাকে কিনা? ব্যাখ্যা করো।
উত্তর: আমাদের রক্তে লোহিত কণিকার অ্যান্টিজেন এবং রক্তরসের অ্যান্টিবডি কখনোই একই দলের বা গ্রুপের হয় না। যদি কারো রক্তে একই দলের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি (যেমন- A অ্যান্টিজেন ও A অ্যান্টিবডি) থাকত, তবে তারা বিক্রিয়া করতো। এই অ্যান্টিবডি-অ্যান্টিজেন বিক্রিয়ার ফলে রক্তকণিকাগুলো গুচ্ছবদ্ধ হয়ে যেত, যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই প্রাকৃতিক নিয়মেই গ্রুপ A রক্তে B অ্যান্টিবডি এবং গ্রুপ B রক্তে A অ্যান্টিবডি অবস্থান করে। সুতরাং জীবন রক্ষার তাগিদেই আমাদের রক্তে একই দলের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি বিদ্যমান থাকে না।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
আমাদের রক্তে একই দলের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি থাকে কিনা? ব্যাখ্যা করো।
উত্তর