সফট ড্রিংক, কোলা শরীরের জন্য ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো।
উত্তর: সফট ড্রিংকস, কোকাকোলা কিংবা লেমনের মতো গ্যাসীয় পানীয়তে অতিরিক্ত পরিমাণে চিনি থাকে। এই অতিরিক্ত চিনি আমাদের দাঁত এবং ত্বকের নানাবিধ ক্ষতি করে ও এগুলোকে নষ্ট করে দিতে পারে। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের অন্তর্ভুক্ত এই পানীয়গুলোতে শরীরের জন্য দরকারী ভিটামিন ও খনিজ পদার্থের প্রচুর ঘাটতি রয়েছে। অতিরিক্ত পরিমাণে এগুলো খাওয়ার ফলে উঠতি বয়সের ছেলেমেয়েদের দেহ স্থূলতায় ভোগে। স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে কেবল মুখরোচক স্বাদের জন্য তৈরি হওয়ায় এই কৃত্রিম পানীয়গুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
সফট ড্রিংক, কোলা শরীরের জন্য ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো।
উত্তর