আমরা মাছ, মাংস, ডিম খাই কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আমরা মাছ, মাংস ও ডিম খাই কারণ এগুলো শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এগুলোতে প্রচুর প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান থাকে, যা শারীরিক বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সাহায্য করে। প্রাণিজ প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো এসিডগুলো বেশি থাকায় এর পুষ্টিগুণ বেশি যা প্রাণীদেহ গঠনে অপরিহার্য। মানবদেহের দেহকোষের বেশির ভাগ অংশই প্রোটিন দিয়ে তৈরি। দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং- এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
আমরা মাছ, মাংস, ডিম খাই কেন? ব্যাখ্যা করো।
উত্তর