খাদ্যপ্রাণের প্রয়োজনীয়তা কী? ব্যাখ্যা করো।
উত্তর: খাদ্যপ্রাণ দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন। খাদ্যপ্রাণের অভাবে দেহে ক্ষয়পূরণ এবং বৃদ্ধিসাধনসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়। দেহের বিভিন্ন আবরণী কলাকে সজীব এবং সুস্থ রাখতে এবং অস্থি, দাঁত, দাঁতের মাড়ির গঠন ঠিক রাখতে খাদ্যপ্রাণ প্রয়োজন। এছাড়া স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাক, প্রজননসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে খাদ্যপ্রাণ প্রয়োজন।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
খাদ্যপ্রাণের প্রয়োজনীয়তা কী? ব্যাখ্যা করো।
উত্তর