প্রমাণ সময় ব্যাখ্যা করো।
উত্তর: মধ্যাহ্ন সূর্যের অবস্থান কে সেই স্থানের দুপুর ১২টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে সাধারণত একটি বড় দেশের মধ্যে সময়ের গণনার বিভ্রাট হয়। এই সময়ের বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী প্রমাণ সময় নির্ধারণ করা হয়। দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে। যেমন- কানাডায় ৬টি ও যুক্তরাষ্ট্রে ৪টি প্রমাণ সময় রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
প্রমাণ সময় ব্যাখ্যা করো।
উত্তর