ইতিহাস কীভাবে আত্মসম্মান বৃদ্ধিতে সহায়তা করে? ব্যাখ্যা করো।
উত্তর: জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাস পাঠ জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এ বিবরণ যদি হয় নিজ দেশ-জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সে ক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
ইতিহাস কীভাবে আত্মসম্মান বৃদ্ধিতে সহায়তা করে? ব্যাখ্যা করো।
উত্তর

