উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' এবং 'খ' পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ছক 'ক' তথা লিখিত উপাদান এবং 'খ' বা অলিখিত উপাদান পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে সমানভাবে গুরুত্বপূর্ণ- উক্তিটি যথার্থ। ইতিহাসের পূর্ণাঙ্গ রূপ জানার ক্ষেত্রে লিখিত উপাদান ও অলিখিত উপাদান দুটিই খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসের লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। এছাড়া বিভিন্ন সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব। লিখিত উপাদানের পাশাপাশি অলিখিত উপাদান যেমন মুদ্রা, পুরনো ইমারত, অস্ত্র, দৈনন্দিন ব্যবহারের সামগ্রী, গহনা, শিলালিপি, তাম্রলিপি ইত্যাদি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিচার বিশ্লেষণের ফলে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব। যেমন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ক্ষেত্রে পাকিস্তানের আত্মসমর্পণের দলিল, সরকারি নথি, চিঠিপত্র, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ যেমন গুরুত্বপূর্ণ তেমনি যুদ্ধে ব্যবহৃত অস্ত্র-শস্ত্র, যানবাহন, আলোকচিত্র, যুদ্ধের স্মৃতিবিজড়িত নানা ঐতিহাসিক নিদর্শন, স্থান ইত্যাদি অলিখিত উপাদানও সমান গুরুত্ব বহন করে। সুতরাং বলা যায়, কোনো বিষয়ের সঠিক ও সম্পূর্ণ ইতিহাস জানতে হলে ইতিহাসের লিখিত ও অলিখিত উভয় উপাদানই অত্যাবশ্যকীয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' এবং 'খ' পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে সম…
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
