উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ছক 'ক'-এর বিষয়গুলো ইতিহাসের লিখিত উপাদান। ইতিহাসের লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ও দেশি-বিদেশি উল্লেখযোগ্য অতীত ঘটনার বিবরণ। বিশ্বের খ্যাতিমান কবি-সাহিত্যিকদের উল্লেখযোগ্য গ্রন্থও জাতীয় গণগ্রন্থাগারে রক্ষিত আছে যেমন- অর্থশাস্ত্র, তবকাত ই-নাসিরী, আইন-ই-আকবরী ইত্যাদি। এছাড়া সভ্যতার বিভিন্ন প্রকৃতি সম্পর্কে বিবরণের ওপর রচিত পুস্তকও জাতীয় গণগ্রন্থাগারে রয়েছে। এসব লিখিত উপাদানের মাধ্যমে আমরা সমকালীন অনেক তথ্য পেয়ে থাকি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ওপর লিখিত বিভিন্ন পুস্তক ও ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিবরণের ওপর লিখিত বিভিন্ন বইও ইতিহাসের লিখিত উপাদান। উদ্দীপকের ছক 'ক' এ দেশীয় সাহিত্য, বিদেশিদের বিবরণী এবং প্রাচীন ধর্মগ্রন্থের উল্লেখ করা হয়েছে। যা ইতিহাসের লিখিত উপাদানকে নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
