শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্র-১ এ ইতিহাসের কোন ধরনের উপাদান প্রদর্শিত হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের চিত্র-১ এ ইতিহাসের লিখিত উপাদান প্রদর্শিত হয়েছে। ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা: লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্ম যেমন- বেদ, কৌটিল্যের 'অর্থশাস্ত্র', কলহনের 'রাজতরঙ্গিনী' মিনহাজ-উস-সিরাজের 'তবকাত-ই-নাসিরী ইত্যাদি ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে বিবেচিত। এছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সব সময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। যেমন- পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত বিখ্যাত পরিব্রাজক ফা-হিয়েন, হিউয়েন সাং, ইৎসিং ও ইবনে বতুতার বর্ণনা। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার-অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। উদ্দীপকের চিত্র-১ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "কারাগারের রোজনামচা” বইয়ের ছবি তুলে ধরা হয়েছে। যা ইতিহাসের লিখিত উপাদানকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের চিত্র-১ এ ইতিহাসের লিখিত উপাদান প্রদর্শিত হয়েছে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল

উদ্দীপকের চিত্র-১ এ ইতিহাসের কোন ধরনের উপাদান প্রদর্শিত হয়েছে? ব্যা…

উদ্দীপক

question image

Dinajpur · 2024

উত্তর

ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য- সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে।

উত্তর

জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাস পাঠ জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এ বিবরণ যদি হয় নিজ দেশ-জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সে ক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ এ ইতিহাসের লিখিত উপাদান প্রদর্শিত হয়েছে। ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা: লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্ম যেমন- বেদ, কৌটিল্যের 'অর্থশাস্ত্র', কলহনের 'রাজতরঙ্গিনী' মিনহাজ-উস-সিরাজের 'তবকাত-ই-নাসিরী ইত্যাদি ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে বিবেচিত। এছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সব সময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। যেমন- পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত বিখ্যাত পরিব্রাজক ফা-হিয়েন, হিউয়েন সাং, ইৎসিং ও ইবনে বতুতার বর্ণনা। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার-অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। উদ্দীপকের চিত্র-১ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "কারাগারের রোজনামচা” বইয়ের ছবি তুলে ধরা হয়েছে। যা ইতিহাসের লিখিত উপাদানকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের চিত্র-১ এ ইতিহাসের লিখিত উপাদান প্রদর্শিত হয়েছে।

উত্তর

চিত্র-১ এ ইতিহাসের লিখিত উপাদান এবং চিত্র-২ এ ইতিহাসের অলিখিত উপাদানকে নির্দেশ করে। এ দুই উপাদানের সমন্বয়ে ইতিহাস পূর্ণতা পায়। ইতিহাস রচনায় লিখিত ও অলিখিত উভয় উপাদানই তাৎপর্যপূর্ণ। শুধু লিখিত উপাদান বা অলিখিত উপাদান দ্বারা পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা সম্ভব নয়। কেননা একটিমাত্র উপাদান ইতিহাস সম্পর্কে পূর্ণ তথ্য-উপাত্ত দিতে পারে না। একজন ঐতিহাসিকের দায়িত্ব হলো সমস্ত উৎস থেকে প্রাপ্ত তথ্যের সমন্বয়ে সঠিক ইতিহাস রচনা করা। যা হতে হবে যথার্থ ও বাস্তবধর্মী। আর এক্ষেত্রে ইতিহাসের লিখিত উপাদানের সাথে অলিখিত উপাদানের সমন্বয় অতি আবশ্যক। অলিখিত উপাদান যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত, সমরাস্ত্র প্রভৃতির বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের মাধ্যমে তৎকালীন সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। অপরদিকে লিখিত উপাদানগুলোতে কোনো বিষয় সম্পর্কে সমকালীন বা পরবর্তী সময়ের ঐতিহাসিক, সাহিত্যিক, পর্যটকদের লিখিত বিবরণ পাওয়া যায়। এসব লিখিত বিবরণ ইতিহাসের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। তাই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ইতিহাস রচনার জন্য লিখিত ও অলিখিত উভয় ধরনের উপাদানের প্রয়োজন। অতএব বলা যায়, চিত্র-১ ও চিত্র-২ এ প্রদর্শিত উপাদানের সমন্বয়ে ইতিহাস পূর্ণতা পায়।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-১ : ইতিহাস পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে কী বলে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে- i. প্রাচীনকাল থেকেই বাংলাদেশ মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল ii. বহু প্রাচীন আমলে বাংলাদেশে নগর সভ্যতা গড়ে উঠে iii. প্রাচীন বাংলার অধিবাসীদের ধ্যান-ধারণা অনেক উন্নতমানের ছিল নিচের কোনটি সঠিক?

Sylhet · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ইতিহাসের কোন দিকের নির্দেশ প্রদান করে?

Barisal · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.question image উপরের ছবিটি কোন প্রকারের ইতিহাস? i. বিষয়বস্তুগত ii. ভৌগোলিক অবস্থানগত iii. প্রত্নতাত্ত্বিক নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'Historia′Historia^{\prime} শব্দটির আভিধানিক অর্থ হলো-

Mymensingh · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: অধ্যাপক মামুন বলেন, জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে ইতিহাস শিক্ষা একান্ত জরুরি। ইতিহাস ন জানলে একটি জাতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে জাতি সঠিক পথে এগোতে পারে না। Q. অধ্যাপক মামুনের বক্তব্যটি বাস্তবায়িত করতে পারলে আমরা হয়ে উঠবো- i. দেশপ্রেমিক ii. আত্মপ্রত্যয়ী iii. আত্মবিশ্বাসী নিচের কোনটি সঠিক?

Barisal · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: অধ্যাপক মামুন বলেন, জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে ইতিহাস শিক্ষা একান্ত জরুরি। ইতিহাস ন জানলে একটি জাতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে জাতি সঠিক পথে এগোতে পারে না। Q. অধ্যাপক মামুন স্যারের বক্তব্যে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?

Barisal · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মিমি ঢাকায় মুক্তিযুদ্ধ যাদুঘর দেখতে যায়। সেখানে সে রণাঙ্গন থেকে লেখা মুক্তিযোদ্ধাদের চিঠি, দেশি-বিদেশি পত্র-পত্রিকায় প্রকাশিত মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রতিবেদন ও পাকিস্তানের আত্মসমর্পণের দলিল দেখতে পায়। Q. মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ (বিস্তারিত) ইতিহাস রচনা করা সম্ভব- i. ভাস্কর্য ব্যবহার করে ii. লিখিত উপাদান ব্যবহার করে iii. অলিখিত উপাদান ব্যবহার করে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মিমি ঢাকায় মুক্তিযুদ্ধ যাদুঘর দেখতে যায়। সেখানে সে রণাঙ্গন থেকে লেখা মুক্তিযোদ্ধাদের চিঠি, দেশি-বিদেশি পত্র-পত্রিকায় প্রকাশিত মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রতিবেদন ও পাকিস্তানের আত্মসমর্পণের দলিল দেখতে পায়। Q. মিমি মুক্তিযুদ্ধ যাদুঘরে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পায়?

Chittagong · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এটি- i. জ্ঞানের বিস্তৃতি ঘটায় ii. সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে iii. উদাহরণ হিসেবে উপস্থিত থাকে নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
'ইতিহ' শব্দটির অর্থ কী?
খ
ভৌগোলিকগত ইতিহাস বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' এবং 'খ' পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
'ইতিহ' শব্দটির অর্থ কী?
খ
ভৌগোলিকগত ইতিহাস বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' এবং 'খ' পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে- i. প্রাচীনকাল থেকেই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ইতিহাসের কোন দিকের নির্দেশ প্রদ[চিত্র] উপরের ছবিটি কোন প্রকারের ইতিহাস? i. বিষয়বস্তুগত ii. ভৌগোলিক অবস্থানগত ii'Historia [গণিত] শব্দটির আভিধানিক অর্থ হলো-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: অধ্যাপক মামুন বলেন, জাতিকে সঠিক পথে পরিনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: অধ্যাপক মামুন বলেন, জাতিকে সঠিক পথে পরিনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মিমি ঢাকায় মুক্তিযুদ্ধ যাদুঘর দেখতে যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মিমি ঢাকায় মুক্তিযুদ্ধ যাদুঘর দেখতে যাইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এটি- i. জ্ঞানের বিস্তৃতি ঘটায় ii. সচেতনতা বউদ্দীপকে উল্লিখিত ছক 'ক' এবং 'খ' পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে সমানভাবে গুরুত্উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের চিত্র-১ এ ইতিহাসের কোন ধরনের উপাদান প্রদর্শিত হয়েছে? ব্যা… | Prosthuti