চিত্র-১ ও চিত্র-২ এ প্রদর্শিত উপাদানের সমন্বয়ে ইতিহাস রচনা পূর্ণতা পায়- বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-১ এ ইতিহাসের লিখিত উপাদান এবং চিত্র-২ এ ইতিহাসের অলিখিত উপাদানকে নির্দেশ করে। এ দুই উপাদানের সমন্বয়ে ইতিহাস পূর্ণতা পায়। ইতিহাস রচনায় লিখিত ও অলিখিত উভয় উপাদানই তাৎপর্যপূর্ণ। শুধু লিখিত উপাদান বা অলিখিত উপাদান দ্বারা পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা সম্ভব নয়। কেননা একটিমাত্র উপাদান ইতিহাস সম্পর্কে পূর্ণ তথ্য-উপাত্ত দিতে পারে না। একজন ঐতিহাসিকের দায়িত্ব হলো সমস্ত উৎস থেকে প্রাপ্ত তথ্যের সমন্বয়ে সঠিক ইতিহাস রচনা করা। যা হতে হবে যথার্থ ও বাস্তবধর্মী। আর এক্ষেত্রে ইতিহাসের লিখিত উপাদানের সাথে অলিখিত উপাদানের সমন্বয় অতি আবশ্যক। অলিখিত উপাদান যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত, সমরাস্ত্র প্রভৃতির বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের মাধ্যমে তৎকালীন সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। অপরদিকে লিখিত উপাদানগুলোতে কোনো বিষয় সম্পর্কে সমকালীন বা পরবর্তী সময়ের ঐতিহাসিক, সাহিত্যিক, পর্যটকদের লিখিত বিবরণ পাওয়া যায়। এসব লিখিত বিবরণ ইতিহাসের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। তাই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ইতিহাস রচনার জন্য লিখিত ও অলিখিত উভয় ধরনের উপাদানের প্রয়োজন। অতএব বলা যায়, চিত্র-১ ও চিত্র-২ এ প্রদর্শিত উপাদানের সমন্বয়ে ইতিহাস পূর্ণতা পায়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ এ প্রদর্শিত উপাদানের সমন্বয়ে ইতিহাস রচনা পূর্ণতা …
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

