কোনো বিষয়ের সঠিক ও সম্পূর্ণ ইতিহাস জানতে হলে ছক-১ এবং ছক-২-এ উল্লিখিত উভয় উপাদানই অত্যাবশ্যকীয়-তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: কোনো বিষয়ের সঠিক ও সম্পূর্ণ ইতিহাস জানতে হলে ছক-১ ও ছক-২ এ উল্লিখিত উপাদান তথা অলিখিত এবং লিখিত উভয় উপাদানই অত্যাবশ্যকীয়। ইতিহাস হলো অতীতের ঘটনাবলীর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ধারাবাহিক বিবরণ। আর যেসব তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় ইতিহাসের লিখিত ও অলিখিত উভয় উপাদানই গুরুত্বপূর্ণ। কেবল লিখিত উপাদান বা অলিখিত উপাদান দ্বারা পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা সম্ভব নয়। কেননা একটিমাত্র উপাদান কোনো বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিতে পারে না। এজন্য ইতিহাসবিদরা সম্ভাব্য সমস্ত উৎস থেকে তথ্য খোঁজেন এবং সেগুলো সমন্বয় করে সঠিক ইতিহাস রচনার চেষ্টা করে থাকেন। কারণ ইতিহাসে আবেগ, অনুমান বা অতিকথনের স্থান নেই। ইতিহাসকে হতে হবে যথার্থ ও বাস্তবধর্মী। আর এক্ষেত্রে ইতিহাসের লিখিত উপাদানের সাথে অলিখিত উপাদানের সমন্বয় সাধন করা প্রয়োজন। অলিখিত উপাদান যেমন- মুদ্রা, শিলালিপি, তৈজসপত্র, সমরাস্ত্র, ইমারত প্রভৃতির বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা এবং বিশ্লেষণের মাধ্যমে একটি যুগের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। একই সাথে ঐ সময়ের বিভিন্ন লিখিত উপাদান প্রতিটি বিষয়ের লিখিত বিবরণ প্রদানের মাধ্যমে পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় সহায়ক ভূমিকা পালন করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, কোনো বিষয়ের সঠিক ও সম্পূর্ণ ইতিহাস জানতে হলে ইতিহাসের লিখিত ও অলিখিত উভয় উপাদানই অত্যাবশ্যকীয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
কোনো বিষয়ের সঠিক ও সম্পূর্ণ ইতিহাস জানতে হলে ছক-১ এবং ছক-২-এ উল্লিখ…
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

