ছক-১ ইতিহাসের কোন ধরনের উপাদানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ ইতিহাসের অলিখিত উপাদান নির্দেশ করে। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সেই বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহ বস্তুত ইতিহাসের অলিখিত উপাদান। ছক-১ এর বিষয় দুটি প্রত্নতত্ত্ব নিদর্শনের আওতাভুক্ত। ছক-১ এ মুদ্রা ও শিলালিপির উল্লেখ রয়েছে। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানসমূহে অনেক রকমের মুদ্রা পাওয়া গেছে। এগুলোতে রাজার নাম, সন-তারিখ, রাজার মূর্তি প্রভৃতি খোদাই করা রয়েছে। এ থেকে রাজার শাসনকাল, অর্থনৈতিক সমৃদ্ধি ও সমাজব্যবস্থা, ধর্মবিশ্বাস প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়া লিপিমালা থেকে সরকারি লিপি, যুদ্ধবিগ্রহ, ভূমিদান, রাজার আদেশ, রাজার নাম, রাজ্যজয়, রাজত্বকাল, ধর্মবিশ্বাস প্রভৃতি জানা যায়। তাই এগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
ছক-১ ইতিহাসের কোন ধরনের উপাদানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

