হেরোডোটাস তার গবেষণা কর্মে কেন ইতিহাস শব্দটি ব্যবহার করেন?
উত্তর: ইতিহাস শব্দের আভিধানিক অর্থ সত্যানুসন্ধান বা গবেষণা। এ কারণে হেরোডোটাস সর্বপ্রথম তাঁর গবেষণাকর্মে ইতিহাস শব্দটি ব্যবহার করেন। গ্রিক শব্দ 'হিস্টরিয়া;' (Historia) থেকে ইংরেজি হিস্টরি (History) শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হেরোডোটাস বিশ্বাস করতেন, ইতিহাস হলো- যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। তিনি তাঁর গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন। হেরোডোটাসই প্রথম ইতিহাস ও অনুসন্ধান- এ দুটি ধারণাকে সংযুক্ত করেন। ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণ হয়ে ওঠে তথ্যনির্ভরতায় এবং গবেষণার বিষয়ে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
হেরোডোটাস তার গবেষণা কর্মে কেন ইতিহাস শব্দটি ব্যবহার করেন?
উত্তর

