শেয়ারFacebookWhatsApp

'ইতিহাস রচনার ক্ষেত্রে সীমার সংগৃহীত নিদর্শনগুলোর গুরুত্ব অপরিসীম'- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: "ইতিহাস রচনার ক্ষেত্রে সীমার সংগৃহীত নিদর্শনগুলো তথা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর গুরুত্ব অপরিসীম" মন্তব্যটি যথার্থ। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সে বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান। যেমন- লিপিমালা, তাম্রমুদ্রা, স্থাপত্য-ভাস্কর্য ও স্মৃতিসৌধ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, পুঁথি প্রভৃতি। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের আধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধারণা করা যায় প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ণ, নিত্যব্যবহার্য জিনিসপত্র, ব্যবসায় বাণিজ্যের অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। যেমন: সম্প্রতি নরসিংদীর উয়ারী-বটেশ্বরের প্রত্নতত্ত্ব আবিষ্কার। ঐ অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শনে প্রমাণ হয়েছে যে, বাংলাদেশে আড়াই হাজার বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুন ভাবে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। আলোচনা শেষে তাই বলা যায়, ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক নিদর্শন তথা অলিখিত উপাদানের ভূমিকা অপরিসীম।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল

'ইতিহাস রচনার ক্ষেত্রে সীমার সংগৃহীত নিদর্শনগুলোর গুরুত্ব অপরিসীম'-…

উদ্দীপক

শিলা ও সীমা দুই বোন। শিলা সাহিত্যের প্রতি অনুরাগী। জোসনা ও জননীর গল্প, অলাতচক্র, পদ্মানদীর মাঝি ও অ্যানা ফ্রাঙ্কের ডায়রির মতো বইগুলো শিলার সংগ্রহে রয়েছে। অন্যদিকে সীমা গবেষণা নিয়ে ব্যস্ত। সীমা পুরোনো মুদ্রা ও ছোট পাথরের মূর্তি সংগ্রহ করতে বিভিন্ন জায়গায় যায় এবং আগের মানুষের ব্যবহারকৃত বাসন ও পানপাত্র দেখার জন্য জাদুঘর পরিদর্শন করে।

Chittagong · 2023

উত্তর

বেদ প্রথম দিকে গুরু-শিষ্য পরম্পরায় মুখে মুখে প্রচলিত ছিল বিধায় একে শ্রুতি বলা হতো।

উত্তর

ইতিহাসের জ্ঞান মানুষকে তার কর্মের পরিণতি সম্পর্কে সজাগ করার মাধ্যমে সচেতন করে তোলে। তাই ইতিহাস পাঠ করা সকলের জন্য প্রয়োজন। ইতিহাস হচ্ছে মানবসভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। ফলে ইতিহাস পাঠের মাধ্যমে মানবগোষ্ঠীর উত্থান-পতন, সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানার মাধ্যমে মানুষ ভালো ও মন্দের মধ্যে পার্থক্য সহজেই অনুধাবন করতে পারে এবং নিজের কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। এ কারণেই সকলের ইতিহাস পাঠ করা প্রয়োজন।

উত্তর

শিলার সংগৃহীত বস্তুগুলো ইতিহাসের লিখিত উপাদান। ইতিহাসের লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ও দেশি-বিদেশি উল্লেখযোগ্য অতীত ঘটনার বিবরণ। বিশ্বের খ্যাতিমান কবি-সাহিত্যিকদের উল্লেখযোগ্য গ্রন্থও জাতীয় গণগ্রন্থাগারে রক্ষিত আছে যেমন- অর্থশাস্ত্র, তবকাত ই-নাসিরী, আইন-ই-আকবরী ইত্যাদি। এছাড়া সভ্যতার বিভিন্ন প্রকৃতি সম্পর্কে বিবরণের ওপর রচিত পুস্তকও জাতীয় গণগ্রন্থাগারে রয়েছে। এসব লিখিত উপাদানের মাধ্যমে আমরা সমকালীন অনেক তথ্য পেয়ে থাকি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ওপর লিখিত বিভিন্ন পুস্তক ও ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিবরণের ওপর লিখিত বিভিন্ন বইও ইতিহাসের লিখিত উপাদান। উদ্দীপকের শিলা সাহিত্যের প্রতি অনুরাগী। তার সংগ্রহে জোসনা ও জননীর গল্প, অলাতচক্র, পদ্মা নদীর মাঝি ও অ্যানা ফ্রাঙ্কের ডায়রির মতো বইগুলো রয়েছে। এসকল সাহিত্য ও বই ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত। কারণ দেশি-বিদেশি সাহিত্যকর্মে সমকালীন নানা তথ্য পাওয়া যায়, যা সঠিক ইতিহাস রচনায় ভূমিকা রাখে। এছাড়া নানা বইপত্র, বিদেশি পর্যটকদের বিবরণ সব সময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে বিবেচিত। যেমন- পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত বিখ্যাত পরিব্রাজক ফা-হিয়েন, হিউয়েন সাং, ইৎসিং-এর লেখায় তখনকার সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। তাই বলা যায়, শিলার সংগৃহীত বস্তুগুলো ইতিহাসের লিখিত উপাদানের পর্যায়ভুক্ত।

উত্তর

"ইতিহাস রচনার ক্ষেত্রে সীমার সংগৃহীত নিদর্শনগুলো তথা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর গুরুত্ব অপরিসীম" মন্তব্যটি যথার্থ। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সে বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান। যেমন- লিপিমালা, তাম্রমুদ্রা, স্থাপত্য-ভাস্কর্য ও স্মৃতিসৌধ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, পুঁথি প্রভৃতি। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের আধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধারণা করা যায় প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ণ, নিত্যব্যবহার্য জিনিসপত্র, ব্যবসায় বাণিজ্যের অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। যেমন: সম্প্রতি নরসিংদীর উয়ারী-বটেশ্বরের প্রত্নতত্ত্ব আবিষ্কার। ঐ অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শনে প্রমাণ হয়েছে যে, বাংলাদেশে আড়াই হাজার বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুন ভাবে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। আলোচনা শেষে তাই বলা যায়, ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক নিদর্শন তথা অলিখিত উপাদানের ভূমিকা অপরিসীম।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-১ : ইতিহাস পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে কী বলে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে- i. প্রাচীনকাল থেকেই বাংলাদেশ মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল ii. বহু প্রাচীন আমলে বাংলাদেশে নগর সভ্যতা গড়ে উঠে iii. প্রাচীন বাংলার অধিবাসীদের ধ্যান-ধারণা অনেক উন্নতমানের ছিল নিচের কোনটি সঠিক?

Sylhet · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ইতিহাসের কোন দিকের নির্দেশ প্রদান করে?

Barisal · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.question image উপরের ছবিটি কোন প্রকারের ইতিহাস? i. বিষয়বস্তুগত ii. ভৌগোলিক অবস্থানগত iii. প্রত্নতাত্ত্বিক নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'Historia′Historia^{\prime} শব্দটির আভিধানিক অর্থ হলো-

Mymensingh · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: অধ্যাপক মামুন বলেন, জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে ইতিহাস শিক্ষা একান্ত জরুরি। ইতিহাস ন জানলে একটি জাতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে জাতি সঠিক পথে এগোতে পারে না। Q. অধ্যাপক মামুনের বক্তব্যটি বাস্তবায়িত করতে পারলে আমরা হয়ে উঠবো- i. দেশপ্রেমিক ii. আত্মপ্রত্যয়ী iii. আত্মবিশ্বাসী নিচের কোনটি সঠিক?

Barisal · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: অধ্যাপক মামুন বলেন, জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে ইতিহাস শিক্ষা একান্ত জরুরি। ইতিহাস ন জানলে একটি জাতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে জাতি সঠিক পথে এগোতে পারে না। Q. অধ্যাপক মামুন স্যারের বক্তব্যে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?

Barisal · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মিমি ঢাকায় মুক্তিযুদ্ধ যাদুঘর দেখতে যায়। সেখানে সে রণাঙ্গন থেকে লেখা মুক্তিযোদ্ধাদের চিঠি, দেশি-বিদেশি পত্র-পত্রিকায় প্রকাশিত মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রতিবেদন ও পাকিস্তানের আত্মসমর্পণের দলিল দেখতে পায়। Q. মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ (বিস্তারিত) ইতিহাস রচনা করা সম্ভব- i. ভাস্কর্য ব্যবহার করে ii. লিখিত উপাদান ব্যবহার করে iii. অলিখিত উপাদান ব্যবহার করে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মিমি ঢাকায় মুক্তিযুদ্ধ যাদুঘর দেখতে যায়। সেখানে সে রণাঙ্গন থেকে লেখা মুক্তিযোদ্ধাদের চিঠি, দেশি-বিদেশি পত্র-পত্রিকায় প্রকাশিত মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রতিবেদন ও পাকিস্তানের আত্মসমর্পণের দলিল দেখতে পায়। Q. মিমি মুক্তিযুদ্ধ যাদুঘরে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পায়?

Chittagong · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এটি- i. জ্ঞানের বিস্তৃতি ঘটায় ii. সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে iii. উদাহরণ হিসেবে উপস্থিত থাকে নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
'ইতিহ' শব্দটির অর্থ কী?
খ
ভৌগোলিকগত ইতিহাস বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' এবং 'খ' পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
'ইতিহ' শব্দটির অর্থ কী?
খ
ভৌগোলিকগত ইতিহাস বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' এবং 'খ' পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে- i. প্রাচীনকাল থেকেই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ইতিহাসের কোন দিকের নির্দেশ প্রদ[চিত্র] উপরের ছবিটি কোন প্রকারের ইতিহাস? i. বিষয়বস্তুগত ii. ভৌগোলিক অবস্থানগত ii'Historia [গণিত] শব্দটির আভিধানিক অর্থ হলো-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: অধ্যাপক মামুন বলেন, জাতিকে সঠিক পথে পরিনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: অধ্যাপক মামুন বলেন, জাতিকে সঠিক পথে পরিনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মিমি ঢাকায় মুক্তিযুদ্ধ যাদুঘর দেখতে যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মিমি ঢাকায় মুক্তিযুদ্ধ যাদুঘর দেখতে যাইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এটি- i. জ্ঞানের বিস্তৃতি ঘটায় ii. সচেতনতা বউদ্দীপকে উল্লিখিত ছক 'ক' এবং 'খ' পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে সমানভাবে গুরুত্উদ্দীপকে উল্লিখিত ছক 'ক' ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।