ইতিহাসের পরিসর ব্যাখ্যা কর।
উত্তর: মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। ইতিহাসের বিস্তৃতির সীমা স্থিতিশীল নয়, ক্রমসম্প্রসারণশীল। যেমন- প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ। সে সময়ের ইতিহাসের পরিসরও খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল। সময়ের বিবর্তনে, সভ্যতার অগ্রগতির কারণে মানুষের কর্মকাণ্ডের পরিধি বেড়েছে এবং ইতিহাস চর্চায়, গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতিও অনুসৃত হচ্ছে। ফলে ইতিহাসের শাখা-প্রশাখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানা। ইতিহাসের অন্তর্ভুক্ত হচ্ছে রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিল্পকলা প্রভৃতি। এভাবে একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হওয়ার কারণে ইতিহাসের পরিধি ও পরিসর সম্প্রসারিত হচ্ছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
ইতিহাসের পরিসর ব্যাখ্যা কর।
উত্তর

