পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় উদ্দীপকে ইরার উপাদানগুলোই কী যথেষ্ট? পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় উদ্দীপকে ইরার উপাদানগুলোই যথেষ্ট নয়। কেননা ইরাকে পুরাতন একটি সীল ও মুদ্রা উপহার দেওয়া হয়েছে যা ইতিহাসের অলিখিত উপাদান। আর শুধু অলিখিত উপাদান দ্বারা পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়। পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় অলিখিত উপাদানের সাথে লিখিত উপাদানও প্রয়োজন। তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত হয়। আর এ কারণেই ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। তাছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সবসময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। অন্যদিকে, অলিখিত উপাদান যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অতএব শুধু লিখিত উপাদান পড়লেই পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা যায় না। বরং লিখিত ও অলিখিত উপাদানের সমন্বয়ে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব। তাছাড়া ইতিহাসের পূর্ণ প্রতিফলন ঘটে না।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় উদ্দীপকে ইরার উপাদানগুলোই কী যথেষ্ট? পাঠ্য ব…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

