তথ্য-০১ ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-১ ইতিহাসের অলিখিত তথা প্রত্নতাত্ত্বিক উপাদান। ইতিহাসের গুরুত্বপূর্ণ ভিত্তি হলো অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ মূলত অলিখিত উপাদান। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের মধ্যে রয়েছে- লিপিমালা, মুদ্রা, স্থাপত্য-ভাস্কর্য ও স্মৃতিসৌধ, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, প্রচলিত বিশ্বাস বা প্রথা এবং পুঁথি। লিপিমালা মুদ্রা থেকে যুদ্ধ বিগ্রহ, ভূমিদান, রাজার আদেশ, রাজত্বকাল, ধর্মবিশ্বাস, অর্থনৈতিক সমৃদ্ধি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে জানা যায়। প্রত্নকেন্দ্র থেকে প্রাপ্ত প্রাচীন সমাধি, স্তম্ভ, স্মৃতিস্তম্ভ, প্রাচীন শিল্পকীর্তি, দেব-দেবীর মূর্তি, মৃৎশিল্প, মৃৎপাত্র ও তৈজসপত্রাদি প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত। যেগুলো থেকে সভ্যতার উৎকর্ষ যেমন বোঝা যায়, তেমনি এতে নাগরিক জ্ঞানের সৌন্দর্যভাব ও সাংস্কৃতিক মনোভাব ফুটে ওঠে। উদ্দীপকে ছক-১ এ মুদ্রা, স্তম্ভলিপি, ইমারত ও শিলালিপির উল্লেখ রয়েছে যা ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত। সুতরাং, উদ্দীপকের তথ্য-১ ইতিহাসের অলিখিত উপাদান নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
তথ্য-০১ ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

