সঠিক ইতিহাস রচনায় ১ ও ২-এর তথ্যসমূহ অত্যাবশ্যক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ক্রমিক-১ এর অলিখিত উপাদান ও ক্রমিক-২ তে লিখিত উপাদানকে নির্দেশ করা হয়েছে। সঠিক ইতিহাস রচনায় অলিখিত ও লিখিত উভয় উপাদানই অত্যাবশ্যক। তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত হয়। আর এ কারণেই ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। তাছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সবসময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। অন্যদিকে, অলিখিত উপাদান যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এসব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। লিপিমালা মুদ্রা থেকে যুদ্ধ বিগ্রহ, ভূমিদান, রাজার আদেশ, রাজত্বকাল, ধর্মবিশ্বাস, অর্থনৈতিক সমৃদ্ধি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে জানা যায়। তাই সঠিক ইতিহাস রচনায় ১ এর মুদ্রা, শিলালিপি, ইমারত ও ২-এর দলিলপত্র, সাহিত্য, রাজাবাদশাহদের জীবনী উভয় তথ্যসমূহ অত্যাবশ্যক। পরিশেষে বলা যায়, কোনো বিষয়ের সঠিক ও সম্পূর্ণ ইতিহাস রচনায় তথ্য-১ এর ইতিহাসের অলিখিত উপাদান ও তথ্য-২ এর লিখিত উপাদান অত্যাবশ্যকীয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
সঠিক ইতিহাস রচনায় ১ ও ২-এর তথ্যসমূহ অত্যাবশ্যক, তোমার উত্তরের সপক্ষ…
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

