রুহির মামার মতো লিখিত ইতিহাস বিষয়ক গ্রন্থ দ্বারা কি কোনো দেশের পূর্ণাঙ্গ ইতিহাস লেখা সম্ভব? ব্যাখ্যা কর।
উত্তর: না, রুহির মামার মতো লিখিত ইতিহাস বিষয়ক গ্রন্থ দেশের পূর্ণাঙ্গ ইতিহাস লেখা সম্ভব নয়। উদ্দীপকের রুহির মামা বিভিন্ন সেমিনারে ঐতিহাসিক ঘটনা নিয়ে মতামত তুলে ধরেন। তার রচিত গ্রন্থ 'বাংলার ইতিহাস' পাঠক মহলে সমাদৃত। তবে তার ইতিহাস বিষয়ক গ্রন্থ দ্বারা কোনো দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়। পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় এর সাথে নথি, দলিলপত্র, বিদেশিদের বিবরণসহ অলিখিত উপাদানেরও প্রয়োজন রয়েছে। তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত হয়। আর এ কারণেই ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। তাছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সব সময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। অন্যদিকে, অলিখিত উপাদান যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এসব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অতএব বলা যায়, শুধু লিখিত উপাদান ইতিহাস বিষয়ক গ্রন্থ দ্বারা একটি দেশের পূর্ণাঙ্গ ইতিহাস লেখা সম্ভব নয়। এর সাথে নথি, দলিলপত্র, জীবনী গ্রন্থ ইত্যাদির পাশাপাশি অলিখিত উপাদানের মাধ্যমে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস লেখা সম্ভব। অতএব, রুহির মামার লিখিত ইতিহাস বিষয়ক গ্রন্থ দ্বারা কোনো দেশের পূর্ণাঙ্গ ইতিহাস লেখা সম্ভব নয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
রুহির মামার মতো লিখিত ইতিহাস বিষয়ক গ্রন্থ দ্বারা কি কোনো দেশের পূর্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

