ইতিহাস কীভাবে মানুষের সচেতনতা বৃদ্ধি করে? ব্যাখ্যা কর।
উত্তর: ইতিহাসের জ্ঞান মানুষকে তার কর্মের পরিণতি সম্পর্কে সজাগ করার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস হচ্ছে মানবসভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। ফলে ইতিহাস পাঠের মাধ্যমে মানবগোষ্ঠীর উত্থান-পতন, সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানার মাধ্যমে মানুষ ভালো ও মন্দের মধ্যে পার্থক্য সহজেই অনুধাবন করতে পারে এবং নিজের কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। এভাবেই ইতিহাস পাঠ মানুষের সচেতনতা বৃদ্ধি করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
ইতিহাস কীভাবে মানুষের সচেতনতা বৃদ্ধি করে? ব্যাখ্যা কর।
উত্তর

